বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০

গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির প্রথম বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বিতর্ক যুক্তি দিয়ে সত্যকে অনুধাবন করার একটি শিল্প

......ইউএনও সেটু কুমার বড়ুয়া

অনলাইন ডেস্ক
বিতর্ক যুক্তি দিয়ে সত্যকে অনুধাবন করার একটি শিল্প

প্রবীর চক্রবর্তী।।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি (জিডিএস) আয়োজিত প্রথম জিডিএস বিতর্ক প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিসমিল্লাহ কিন্ডারগার্টেন এবং রানার্সআপ হয় রেনেসাঁ মডেল একাডেমি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রেনেসাঁ মডেল একাডেমির দ্বিতীয় বক্তা আহমেদ রেজা।

‘আদর্শ জাতি গঠনে পরিবারের চেয়ে বিদ্যালয়ের ভূমিকাই অধিক’ শীর্ষক বিষয়ের ওপর ফাইনাল বিতর্কটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৬ মে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।

প্রতিযোগিতাশেষে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি যুক্তি দিয়ে সত্যকে অনুধাবন করার একটি শিল্প। আমাদের সমাজে আজ অন্ধ অনুকরণ বা অন্ধ বিশ্বাসের অভাব নেই। কিন্তু বিতর্ক আমাদের শেখায় সবকিছুর পেছনে ‘কেন’ এবং ‘কীভাবে’ প্রশ্ন তুলতে। বিতর্ক তরুণ মনকে প্রশ্ন করতে ও যুক্তি দিয়ে চিন্তা করতে শেখায় এবং অন্যের ভিন্ন মতামতকে শ্রদ্ধা করার মানসিকতা গড়ে তোলে।"

শিক্ষার্থীদের যুক্তিনির্ভর উপস্থাপনার প্রশংসা করে তিনি আরও বলেন, "আজ শিক্ষার্থীরা যেভাবে তথ্য ও যুক্তির মাধ্যমে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। একজন মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" চমৎকার এই আয়োজনের জন্য তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা, রূপসা (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সোহেল খান, বিল্লাল গাজী ও মাসুদ খান।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শামীম হাসান, সভাপতি ফয়সাল তাহসান, সাংগঠনিক সম্পাদক বাঁধন শীল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য তাঈফুর ইসলাম, রহমত তালুকদার ও সাগরসহ ডিবেটিং সোসাইটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়