শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২১:৩০

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মাতৃপীঠ, রানার্সআপ বাবুরহাট

আব্দুল্লাহ আল মামুন।।
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মাতৃপীঠ, রানার্সআপ বাবুরহাট

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬’। প্রতিযোগিতায় চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের সাইরা ইসলাম বহরদার।

উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি

বলেন, "বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের বিকাশ ঘটাতে হবে। বর্তমান সময়ে প্রতিটি ক্ষেত্রে মেয়েরা অনেক দূর এগিয়ে যাচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। এর পাশাপাশি ছেলেদেরও পড়াশোনা ও সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হয়ে যুক্তিবাদী নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"

সমকাল সুহৃদ সমাবেশ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান সুফিয়ানের সভাপতিত্বে এবং সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. ইকবালুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মো. মহিবুর রহমান খান ও আবু সায়েমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিতার্কিকবৃন্দ।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো— হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুরান বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. জিহাদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. তাহসিন বায়েজিদ মুন্সী এবং সাবেক বিতার্কিক মিঠুন চন্দ্র ত্রিপুরা। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়