মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:০৫

শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৫৭.৬৮।। ৯৭জন জিপিএ-৫

দাখিলে পাসের হার ৫৬.০৫, ৩জন জিপিএ-৫।। বিয়াম ল্যাবরেটরী স্কুল ফলাফলে শীর্ষে

মো. মঈনুল ইসলাম কাজল
দাখিলে পাসের হার ৫৬.০৫, ৩জন জিপিএ-৫।। বিয়াম ল্যাবরেটরী স্কুল ফলাফলে শীর্ষে
ছবি : প্রতীকী

শাহরাস্তি উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার ফলাফলে ব্যাপক বিপর্যয় ঘটেছে। বিগত বছরের তুলনায় এবার পাসের হারজিপিএ-৫ কমেছে চোখে পড়ার মতো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৫৭ দশমিক ৬৮ শতাংশ, ভোকেশনালে ৭৪ দশমিক ৬৩ শতাংশ এবং দাখিলে ৫৬ দশমিক ৫ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শাহরাস্তির ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৫৮৩জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪৯০জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৯৩জন। জিপিএ-৫ পেয়েছে ৯২জন।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার ২টি প্রতিষ্ঠান থেকে মোট ৬৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫০জন, অকৃতকার্য হয়েছে ১৭জন এবং জিপিএ-৫ পেয়েছে ২জন। ভোকেশনালে পাসের হার ৭৪ দশমিক ৬৩ শতাংশ।

অপরদিকে উপজেলার ২১টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৭৪৪জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪১৭জন এবং অকৃতকার্য হয়েছে ৩২৭জন। পাসের হার ৫৬ দশমিক ৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩জন।

সব মিলিয়ে শাহরাস্তি উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ৯৭জন।

এ বছর শাহরাস্তিতে পাসের হারে সেরা হয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল। বিদ্যালয়টি থেকে ২২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২১জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪জন। পাসের হার ৯৫.৪৫ শতাংশ। ৮১.৯৫ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাগৈ উচ্চ বিদ্যালয়। ৮০ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে মেহের উচ্চ বিদ্যালয়। এছাড়া খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৭৯ দশমিক ১০ শতাংশ এবং ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৬৭ দশমিক ৯৫ শতাংশ।

দাখিল পরীক্ষায় শাহরাস্তির রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসা শতভাগ সাফল্য অর্জন করেছে। রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২৬জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬জনই পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ, ১জন জিপিএ-৫ পেয়েছে।

আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১৯জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৯জনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতভাগ।

শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফলাফল করলেও কিছু প্রতিষ্ঠানে অকৃতকার্যের হার তুলনামূলক বেশি। শিক্ষার্থীদের ফলাফল আরও উন্নত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের মানোন্নয়ন, নিয়মিত মূল্যায়ন ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়