সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭:২৫

আজ সাংবাদিক ও গবেষক রোটা. উজ্জ্বল হোসাইনের জন্মদিন

অনলাইন ডেস্ক
আজ সাংবাদিক ও গবেষক রোটা. উজ্জ্বল হোসাইনের জন্মদিন

আজ লেখক, সংগঠক, সাংবাদিক ও গবেষক রোটা. উজ্জ্বল হোসাইনের ৪৩তম জন্মবার্ষিকী। ১৯৮৩ সালের এই দিনে তিনি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মুসলিম পরিবারে মাঝি বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি একজন লেখক, সাংবাদিক, সংগঠক, গবেষক এবং একজন আইটি বিশেষজ্ঞ।

তিনি ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৩-২৪ রোটারী বর্ষের সেক্রেটারী ও ২০২৭-২০২৮ রোটারী বর্ষের সভাপতি। থিয়েটার ফোরামের জয়েন্ট সেক্রেটারি, নটমঞ্চের চাঁদপুরের সভাপতি, চাঁদপুর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রত্যয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি (২০১৩-১৪), শিশু থিয়েটার চাঁদপুরের সহ-সভাপতি, চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর বিতর্ক আন্দোলনের সাবেক এলিট সদস্য, সাধারণ সম্পাদক কালের কণ্ঠ শুভ সংঘ, প্রচার সম্পাদক চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভূমি সংক্রান্ত এসিজি গ্রুপের সাবেক সমন্বয়ক এবং অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য। এভাবে তিনি বহু সংগঠনের মাধ্যমে নিজেকে একজন সংগঠক ও সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করে চলেছেন।

তিনি আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৯৯ এসএসসি পাস করেন,  চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি, স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন এবং চাঁদপুর ল’ কলেজ থেকে ব্যাচেলর অব ল’ ডিগ্রি, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে কম্পিউটার বিষয়ে মাস্টার ডিগ্রি এবং বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এছাড়াও তিনি জাতীয় বোর্ড অফ বাংলাদেশ সনদপ্রাপ্ত আয়কর আইনজীবী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ডাটাবেজ প্রোগ্রামিং কোর্স সম্পন্ন করেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব গভার্নেন্স পলিসি স্টাডিজে ও এমফিল গবেষণায় অধ্যায়নরত।

উজ্জ্বল হোসাইন বর্তমানে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর কন্ঠে’র সিস্টেম ডেভলপার ও স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলা কাগজ-এর জেলা প্রতিনিধি /a>)-এর জেলা প্রতিনিধি, চাঁদপুর পোস্ট অনলাইন-এর সম্পাদক, বাংলাদেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অনলাইন পোর্টাল ডেইলি রূপসী বাংলা ডটকম (http://www.dailyruposhibangla.com)-এর সম্পাদক।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী নাছরিন আক্তার চাঁদপুর সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার স্ত্রী উদয়ন শিশু বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তিনি দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের "ইলিশের বাড়ি চাঁদপুর" নামক ব্র্যান্ড বুকের গ্রাফিক্স ডিজাইনার এছাড়াও তিনি চাঁদপুর রোটারী ক্লাবের বিগত ১০ বছর যাবৎ অভিষেক স্মরণীকা ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বার্ষিকী প্রতিবেদনের সবগুলো প্রতিবেদন, সাবেক জেলা প্রশাসক জনাব আব্দুস সবুর মন্ডলের কর্মকালীন সময়ে (২০১৫-২০১৮) তাঁর কর্মপরিকল্পনা  ও বাস্তবায়ন বইয়ে গ্রাফিক্স ডিজাইনার । তিনি সকলের দোয়া কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়