মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২২:৩১

গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রবীর চক্রবর্তী।।
গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার

আফতাবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো.আলমগীর হোসেন ও মো. শাহাদাত হোসেন।

সহকারী শিক্ষক নাছির উদ্দিন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা আক্তার এমিলি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করার এই প্রয়াস প্রশংসার দাবিদার। আশা করবো এ বছরের ন্যায় বৃত্তিপ্রাপ্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামীতে তা ক্রমান্বয়ে বাড়বে। এমনিতেই গৃদকালিন্দিয়া চমৎকার শিক্ষার পরিবেশ রয়েছে। প্রাথমিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত লেখাপড়ার জন্যে এক ক্যাম্পাসে ব্যবস্থা রয়েছে।

আলোচনা শেষে ৯জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

ছবির ক্যাপসন

গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়