প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১২:২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব গভর্নমেন্ট পলিসি স্টাডিজ কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে মাস্টার্স অব গভর্নমেন্ট পলিসি স্টাডিজ (MGPS) কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আল-আমিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ময়েনুল হক। এ সময় বক্তব্য দেন প্রোগ্রাম ডিরেক্টর মেজবাউল আজম সওদাগর, অধ্যাপক ড. নাঈম আক্তার সিদ্দিকী, অধ্যাপক ড. নিবেদিতা রায় এবং সহকারী অধ্যাপক রাবেয়া বসরী চাঁদনী।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন উজ্জ্বল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খাদিজা আক্তার।
বক্তারা সরকারি নীতি প্রণয়ন, সুশাসন, নীতি-গবেষণা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ কোর্সের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে কোর্স-সংশ্লিষ্ট শিক্ষা উপকরণ (কোর্স মেটেরিয়াল) বিতরণ করা হয়।








