বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৬:৩৫

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

ফরিদগঞ্জ ব্যুরো।।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ পৌর শাখার কমিটি গঠনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সন্ধ্যায় উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ডা. পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হিতেশ শর্মা, পরেশ চন্দ্র দাস, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব গণেশ লোধ, সদস্য কৃষ্ণ কমল দাস, সুজন রায় প্রমুখ।

আলোচনা শেষে সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ পৌর শাখার কমিটি গঠনকল্পে ১৫ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

কমিটি নিম্নরূপ :

আহ্বায়ক : পরেশ চন্দ্র দাস; যুগ্ম আহ্বায়ক : প্রবীর চক্রবর্তী, রাজিব মজুমদার; সদস্য সচিব : নারায়ণ রবিদাস; সদস্য : শ্যামল মজুমদার, সুজন দাস, কৃষ্ণ কমল দাস, লিটন মজুমদার, চন্দন দে, চন্দন দাস, সুজন রায়, দিনেশ দাস, রতন দাস, রিপন দাস ও বিউটি রানী দাস।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পৌর কমিটি গঠন করার অনুরোধ করা হয়।

আলোচনা সভার পর বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিসহ অসুস্থ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক গুরুতর অসুস্থ লিটন কুমার দাসের সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছবি ক্যাপশন:

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক গুরুতর অসুস্থ লিটন কুমার দাসের সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়