প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৩৪
বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

অত্যন্ত আনন্দঘন পরিবেশে চাঁদপুর শহরের তালতলাস্থ বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বৃত্তি পরীক্ষা ২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
|আরো খবর
এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. মিজানুর রহমান, শিক্ষানুরাগী ও শহর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পিটিএ সভাপতি মির্জা জাকির, সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, সাঈদুর রহমান এবং এসএমসির সহ-সভাপতি ফাতেমাতুজ্জোহরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা নিরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ. কে. এম. কামরুল ইসলাম জুগলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা নার্গিস স্বপ্না। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন : চাঁদপুর শহরের বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবির বৃত্তিপ্রাপ্তদের সাথে অতিথিবৃন্দ।








