প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৩:০২
বাউবিতে প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম। সমাবেশে অন্যান্যের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন ও এনামুল হক তোহাব, সহকারী প্রধান শিক্ষক সুমন সাহা, জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান এবং যুবদল নেতা আবু বকর তফদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটনকে উপজেলার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এ সময় অন্য সকল অভিভাবক সদস্যসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।








