রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৩:০৮

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো. নাছির উদ্দিন
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার ও পদত্যাগ দাবির প্রতিবাদে কচুয়ায় শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে উপজেলার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিলো।

তিনি বলেন, একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলো। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চালানো অপপ্রচার ছিলো উদ্দেশ্যপ্রণোদিত ও অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নিবাস চন্দ্র ঘোষ বলেন, ভাইরাসের মতো ছড়িয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে নকলমুক্ত, দুর্নীতিমুক্ত, ডিজিটাল ও কারিগরি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ড. আ. ন. ম. এহসানুল হক মিলনের বিকল্প নেই। তাঁর বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, আমরা তাদের এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাও. মো. মিজানুর রহমান, ওসমান গনি বিএসসি, বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী এবং যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন। এ সময় সচেতন নাগরিক ও অভিভাবকরা তাদের বক্তব্যে শিক্ষামন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়