সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৪:২৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জনের বৃত্তিলাভ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জনের বৃত্তিলাভ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এ বছরের এপ্রিল মাসে সারা বাংলাদেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১শ' ৪ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৩ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৯ জন। মোট ৬২ জন।

চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের তত্ত্বাবধানে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলাফলে দেখা যায়, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল জেলার মধ্যে খুবই ভালো হয়েছে।

এ বিষয়ে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি, বিশিষ্ট বিদ্যোৎসাহী ও রাজনীতিক আক্তার হোসেন মাঝি বলেন, আমরা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কাউন্সেলিং করেছি। মা সমাবেশ করে শিক্ষার্থীরা যেনো পড়ালেখায় আরো বেশি বেশি মনোনিবেশ করে সেদিকে লক্ষ্য রাখার বিষয়ে গুরুত্বারোপ করেছি। তিনি আরো বলেন, আমাদের চেষ্টা থাকবে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি সামনে কীভাবে আরো ভালো ফলাফল করতে পারে সেদিকে মনিটরিং করা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন নাহার বলেন, আমাদের বিদ্যালয়ের ফলাফল সামনে য়েনো আরো ভালো হতে পারে সে বিষয়ে সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষকদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফল কীভাবে অব্যাহত রাখা যায় সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়