বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:৩৯

চাঁদপুরে সাহিত্য একাডেমির ৪০ বছর পূর্তি: বাবুরহাট হাই স্কুলে বৃক্ষরোপণ উৎসব

মেধাবী শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে’ — অ্যাড. সলিম উল্লাহ সেলিম

পলাশ দে
মেধাবী শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে’ — অ্যাড. সলিম উল্লাহ সেলিম
ছবির ক্যাপশন: সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা উপহার দিচ্ছেন প্রধান অতিথি, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম।

সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে।

গত ২৪ জুন (বুধবার) সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচির উপ-কমিটির উদ্যোগে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেওয়া হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক, কবি, গবেষক ও প্রাবন্ধিক কাদের পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম।

সাহিত্য একাডেমির নির্বাচিত নির্বাহী সদস্য ও বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক কবি মোখলেছুর রহমান ভূঁইয়া এবং সাহিত্য একাডেমির সদস্য, ছড়াকার ও কবি কাজী আশরাফুজ্জামান রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝি এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের (স্কুল শাখা) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

"সাহিত্য একাডেমি একটি চমৎকার চর্চা কেন্দ্র। তোমরা যদি সবাই সাহিত্য একাডেমির সাথে সংযুক্ত থাকো, তবে সাহিত্য ও সংস্কৃতির অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তবে তার জন্য তোমাদের একটু কষ্ট করে চাঁদপুর শহরের জোড় পুকুরপাড়ের সাহিত্য একাডেমিতে আসতে হবে।"

— প্রধান অতিথি

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাবুরহাট হাই স্কুলের শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে বলেন, "আজ সাহিত্য একাডেমির আমন্ত্রণে এখানে এসে আমি বুঝতে পারলাম যে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সত্যিই অনেক মেধাবী।" এ সময় তিনি বিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরির জন্য বই উপহার দেওয়ার ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর শহর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝি বলেন, "ভবিষ্যতে চাঁদপুর পৌরসভা নির্বাচনে যদি আমি মেয়র নির্বাচিত হওয়ার সৌভাগ্য লাভ করি, তবে ইনশাআল্লাহ বাবুরহাট হাই স্কুলে বড় পরিসরে বই উপহার দেব।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমি চাঁদপুরের কার্যনির্বাহী সদস্য, কবি ও গল্পকার সুমন কুমার দত্ত, মোঃ হানিফ, আরিফুল ইসলাম শান্ত, মোঃ রুবেলসহ স্থানীয় কবি ও সাহিত্যিকবৃন্দ

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়