প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:২৫
ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এসএম ইকবাল

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৩১নং ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক এসএম ইকবাল হোসেন।
|আরো খবর
সোমবার (১৫ জুন ২০২৬) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী মো. ফারুক খান। পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব, সমর্থন ও মতামতের ভিত্তিতে অভিভাবক সদস্য এসএম ইকবাল হোসেনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি এসএম ইকবাল হোসেন বলেন, আমি এই বিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। সবার সহযোগিতায় সভাপতি নির্বাচিত হয়েছি। এজন্যে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নসহ সব ধরনের উন্নয়নমূলক কাজে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এসএম ইকবাল হোসেন পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এসএম ইকবাল হোসেন দেড় যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ডেইলি অবজারভার ও দৈনিক সময়ের আলো ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘প্রিয় চাঁদপুর’-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।








