প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:০২
কচুয়ার আল-ফাতেহা দারুল ইসলাম আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ

কচুয়া পৌরসভার আল -ফাতেহা দারুল ইসলাম আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) মাদ্রাসা মাঠে কচুয়া ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাইয়ুম আব্বাসীর সভাপতিত্বে ও সহকারী মৌলভী মোশাররেফ হোসেনের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সমন্বয়কারী, সমাজসেবক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আব্দুল হাই, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. আবু তাহের মেসবাহ, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, অভিভাবক ও সাবেক শিক্ষক জাকির হোসেন পাটোয়ারী, প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুর রহমান, সোহেল আহমদ, মোজাহের হোসেন প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।








