প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৩
কচুয়ার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কচুয়া উপজেলার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) মাদ্রাসার মিলনায়তনে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার । তিনি বলেন, কচুয়াকে শিক্ষায় অনুকরণীয় করতে আমাদেরকে গুণগত শিক্ষার ওপর গুরুত্ব প্রদান করতে হবে।কচুয়ায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট আমরা আবেদন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, কচুয়া হবে শিক্ষার জন্যে মডেল উপজেলা।
|আরো খবর
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইশতিয়াক আহমাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা গোলাম গাউসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবুল হাশেম মিয়াজী, সহকারী শিক্ষক হাসমত উল্লাহ, সাবেক শিক্ষক ওবায়দুল্লাহ তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বাংলাভিশনের প্রতিনিধি সাংবাদিক আলমগীর তালুকদার, অভিভাবক ডা. শাহ এমরান, সমাজসেবক আবু হানিফ দুলাল, ইউসুফ মিয়াজী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
একই দিনে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইশতিয়াক আহমাদ বুলবুল।
আলোচনাশেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।








