প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫২
মাহিম বৃত্তি পেয়েছে

গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় চাঁদপুর জেলা শাখার অধীনে অংশগ্রহণ করে রেলওয়ে কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র জুবায়েদ হোসেন মাহিম বৃত্তি অর্জন করেছে।
|আরো খবর
তার পিতা মুকবুল প্রধানীয়া একজন ব্যবসায়ী এবং মাতা শিখা বেগম একজন আদর্শ গৃহিণী। মাহিমের এ সাফল্যে রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, উপাধ্যক্ষ রুবিনা মরিয়মসহ অন্যান্য শিক্ষক তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মাহিমের পিতামাতা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে সবার কাছে দোয়া কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, বড়ো হয়ে সে দেশ, সমাজ ও মানুষের সেবা করবে।








