রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬

মডার্ন শিশু একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
মডার্ন শিশু একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডস্থ ব্যাংক কলোনীর মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টের খেলায় ৩৫৮টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনোদনের জন্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করা হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শপথের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষানুরাগী অ্যাড. মানিকুর রহমান মানিক। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অভিভাবক মো. মহিবুল আহসান, এম এ মতিন, অ্যাড. সাখাওয়াত হোসেন প্রমুখ।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম মো. ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শামসুল আলম পাটওয়ারী, ডা. এনামুল হক মজুমদার, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, মতলব দক্ষিণের সভাপতি ফারুক আহমেদ বাদল, সদরের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটুসহ অন্যরা।

একাডেমির অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ। অধ্যক্ষ ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ, যা শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে। অপ্রিয় হলেও সত্য, আমাদের চাঁদপুর শহরে খেলাধুলার তেমন কোনো সুযোগ নেই। আজকের একটি দিনে হলেও অন্তত শিক্ষার্থীরা ক্রীড়াচর্চায় ব্যস্ত থাকতে পারলো। তিনি আরো বলেন, অভিভাবকদের নিজের সন্তানের দিকে মনোযোগী হওয়ার বিকল্প নেই। অভিভাবকরা যদি সন্তানদের সময় দেন, তাহলে সে সন্তান কখনো বিপদগ্রস্ত হয় না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়