প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২
কোড়ালিয়া মেটারনিটি স্কুলের বার্ষিক ক্রীড়া

চাঁদপুর শহরের কোড়ালিয়া ভূইয়া মার্কেট এলাকার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কোড়ালিয়া মেটারনিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার
|আরো খবর
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা অনুষ্ঠানজুড়ে চোখে পড়েছে। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছোট্ট সোনামণি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনাও ছিলো বেশ উপভোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ করেন কোড়ালিয়া মেটারনিটি স্কুলের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী নূরে আলম রাজন ভূঁইয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোড়ালিয়া মেটারনিটি স্কুলের পরিচালক ও পুরাণবাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ ফাহাদ বিন রশিদ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। সাবেক শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষক আবু সাইদ, উম্মে হাবিবা, আমেনা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই।
মোশারফ হাজী বলেন, আমি এই এলাকার সন্তান। আমি আপনাদের পরিবারের একজন, সেই বন্ধনে থাকবো। দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষকে আমার পরিবারের মানুষ মনে করি। আপনারা দোয়া করবেন আমি যেন মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতে পারি। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুক । আমি মনে করি, প্রতিটি শিক্ষার্থী সুন্দরভাবে লেখাপড়া করে এগিয়ে যাবে। সেই লক্ষ্যে প্রত্যেক অভিভাবক তার সন্তানের প্রতি তাদের লেখাপড়ার প্রতি সব সময় নজরদারি রাখবেন।








