সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪

শাহরাস্তিতে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদ বিতরণ

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদ বিতরণ
শাহরাস্তিতে মাসব্যাপী ক্রীড়া প্রশিক্ষণের সনদ বিতরণ করছেন জেলা ক্রীড়া অফিসার আফাজ‌‌‌ উদ্দিন।

বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২০২৬)-এর আওতায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলো নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়