প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯
এসবি খালে জেলা পরিষদের বক্স কালভার্টের ভিত্তি প্রস্তর স্থাপন

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড ও মেথারোডের সংযোগস্থলে এসবি খালের উপর ডাবল ভেল্ট আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ । এ কালভার্টের নির্মাণ কাজ শেষ হলে উপরোল্লিখিত দুটি সড়কের সংযোগস্থলের যানজট নিরসন হবে বলে আশা করা যাচ্ছে।
|আরো খবর
- চাঁদপুর প্রেসক্লাব জেলার সাংবাদিকদের ঐক্যের অনন্য দৃষ্টান্ত : জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার
- ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা যেনো বিনষ্ট না হয় : জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার
- কিছু পাওয়ার জন্যে চাঁদপুরে আসিনি, বরং কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার








