প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৮
কচুয়ায় ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে কচুয়া-হাজীগঞ্জ সড়ক অবরোধ করেন অংশগ্রহণকারীরা। শাখাওয়াত হোসেনের উপস্থাপনায় বিক্ষোভ কর্মসূচি শেষে বক্তব্য রাখেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর নূরে শামস চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের অফিস সহকারী মিজানুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী খাদিজা আক্তার, পরিবার পরিকল্পনা সহকারী মো. শাহজামান প্রমুখ।
বক্তারা সরকারের কাছে দ্রুত পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করার দাবি জানান। কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন পর্যন্ত দু ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেন তারা।








