প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:৪৯
একযোগে ২২টি জেলার ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন
রাজরাজেশ্বরের ৩৭০ জন পাবেন এ কার্ড

আগামী ১৬ মে ২০২৬ চাঁদপুর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে ২২টি জেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন।
|আরো খবর
প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিকেল সাড়ে ৩টায় এ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।
সমাজসেবা অধিদপ্তরের অধীনে চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩৭০ জন চাঁদপুর জেলায় সর্বপ্রথম পাবেন এই ফ্যামিলি কার্ড। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পরিবারগুলো প্রতি মাসে নগদ ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবে।
ডিসিকে /এমজেডএইচ








