প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:৩০
নাঙ্গলকোটে অভিভাবক সমাবেশ

২ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) কুমিল্লার নাঙ্গলকোটের ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুর রহিমের প্রাণবন্ত সঞ্চালনায় প্রথমে কুরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর ছাত্রী রাহাত আকতার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক-লেখক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব মো. লুৎফর রহমান, সমাজসেবক শাহ আলম মানিক, অভিভাবক সদস্য মতিউর রহমান খোকন, নুরুন্নাহার আক্তার নুপুর, মো. ইব্রাহিম, ঝাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষক হুমায়ুন কবির, এনামুল হক বিএসসি, শিক্ষক সৈয়দ নজির আহমদ, শিক্ষক মো. মফিজুর রহমান, শেখ ফরিদ বিএসসি, শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষিকা শেফালী আক্তার, শিক্ষিকা নাছিমা আক্তার, শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষক কাউছার হামিদ, কবি আজিম উল্যাহ হানিফ প্রমুখ। সমাবেশে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণীর ৬ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক অংশ নেয়।
|আরো খবর
- কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিতে সনাতনী সম্প্রদায়ের গর্ব : নির্বাচিত হলেন দীলিপ মজুমদার ও রিপন চন্দ্র দাস
- কুমিল্লায় অপরাধ দমনে র্যাব-১১-এর বিশেষ টাউন হল মিটিং : মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স
- তিন দশক পরও অটুট বন্ধুত্বের বন্ধন : কুমিল্লায় এসএসসি ১৯৯৫ ব্যাচের তিন সহপাঠীর প্রাণবন্ত পুনর্মিলনী








