প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২২:৩৪
চাঁদপুর প্রেসক্লাবের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কামরুল, রানার্সআপ আশ্রাফুল

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কামরুল ইসলাম এবং রানার্সআপ হয়েছেন আশ্রাফুল আলম।
|আরো খবর
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হন দৈনিক খবরপত্রের চাঁদপুর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক লাল সবুজের মেলার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম এবং দৈনিক আজকালের খবর ও দৈনিক চাঁদপুর দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার আশ্রাফুল আলম।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে আশ্রাফুল আলমকে ২-০ গেমে পরাজিত করে শিরোপা জিতে নেন কামরুল ইসলাম।








