প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০:০২
চাঁদপুরের ৪ জনসহ ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে চাঁদপুর জেলার দুটি পৌরসভা এবং দুটি উপজেলায় দলটির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভাশেষে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদপুর জেলায় মনোনীত এনসিপির প্রার্থীরা হলেন— চাঁদপুর পৌরসভায় মেয়র পদে খান মো. নিয়াজ মোর্শেদ, শাহরাস্তি পৌরসভায় মেয়র পদে নূরে আলম, শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মো. ইমরান হোসাইন এবং কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. তাফাজ্জল হোসেন পলাশ।
এর আগে মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর : শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাশেষে দুপুর ১টায় দ্বিতীয় ধাপের প্রার্থীদের তালিকা প্রকাশের পূর্বঘোষণা অনুযায়ী দলটি এই ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে।








