মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:০৯

পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বই পড়ায় মনোযোগী হতে হবে

ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে আয়োজিত সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক

মো. মঈনুল ইসলাম কাজল।।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বই পড়ায় মনোযোগী হতে হবে

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের গল্প ও উপন্যাসের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে শাহরাস্তি উপজেলার ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। আলোচনা সভার শুরুতে জেলা প্রশাসক বিদ্যালয়টিতে ছাত্রীদের জন্য স্থাপিত ‘স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন’ কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শাহরাস্তি থানা পরিদর্শন করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সন্ধ্যায় তিনি শাহরাস্তি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং পৌরসভার সার্বিক কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়