বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৯:১৭

মতলব দক্ষিণে এনসিপির ইফতার ও দোয়া মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব দক্ষিণে এনসিপির ইফতার ও দোয়া মাহফিল

মতলব দক্ষিণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলে

মতলব দক্ষিণ উপজেলা নাগরিক পার্টির আহ্বায়ক মো. ডিএম আলাউদ্দিন কাবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. নূরে আলম সিদ্দিকি মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, বাংলাদেশ জামায়াাতে ইসলামীর মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ।

বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব আমান উল্যাহ পাটওয়ারী, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম দেওয়ান, উপজেলা এসনিসিপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহেল, আবুল কালাম আজাদ, সাকিল মজুমদার প্রমুখ।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব সরকারি কলেজের ইমাম মাওলানা মো. নুরুজ্জামান।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন এনসিপির নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়