রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৩২

শিক্ষামন্ত্রীর বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন, সবার কাছে দোয়া প্রার্থনা

শিক্ষামন্ত্রীর বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন, সবার কাছে দোয়া প্রার্থনা
অনলাইন ডেস্ক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির বড় ভাই এটিএম রেজাউল হক রতন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৭ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিয়মিত খোঁজখবর নেওয়ার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর ২০২৬) হাসপাতালে যান মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি বড় ভাইয়ের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন।

বড় ভাইয়ের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীসহ সবার কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন শিক্ষামন্ত্রী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়