শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৩

মতলব উত্তরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি

মাহবুব আলম লাভলু।।
শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি
চাঁদপুরের মতলব উত্তরে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।

মতলব উত্তর উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, "শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আন্তরিকতা বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়