প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
তৃতীয় মেয়াদে মতলব পৌর জামায়াতের আমির হলেন মো. জসিম উদ্দিন প্রধান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভা শাখার রুকন (সদস্য)দের প্রত্যক্ষ ও গোপন ভোটে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন প্রধান। তিনি ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় এই গুরুদায়িত্ব পেলেন।
|আরো খবর
গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) দলীয় রুকন সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মো. জসিম উদ্দিন প্রধান সংগঠনের সকল রুকন ও সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে বেগবান করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, তাঁর পুনর্নির্বাচনে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় পৌরসভার সার্বিক রাজনৈতিক, সামাজিক ও সেবামূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতাকর্মীরা।








