বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২১:১৯

চাঁদপুর শহর ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি আল-আমিন পাটওয়ারীর মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।

আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাবেক সভাপতি এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আবু সাঈদ পাটোয়ারীর মা আর বেঁচে নেই। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মাতাব্বর বাড়ি রোডস্থ পাটওয়ারী বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

বুধবার বাদ আসর মাতাব্বর বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহো মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার মেজো ছেলে মাওলানা মো. আল-আমিন পাটওয়ারী। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিভিন্ন মহলের শোক : মাওলানা মো. আল-আমিন পাটওয়ারী ও মো. আবু সাঈদ পাটওয়ারীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুমা একজন পরহেজগার ও পর্দানশীন নারী ছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মো. হেলাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়