প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২১:১৭
চাঁদপুর সরকারি কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদ্যাপন

চাঁদপুর সরকারি কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কলেজের হিসাববিজ্ঞান বিভাগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিসাববিজ্ঞানের সমসাময়িক বিষয়, পেশাগত দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক জাকির হোসেন, আতিকুর রহমান, সহকারী অধ্যাপক মহসিন শরীফ, সাজ্জাদ হোসেন মজুমদার, শাহজালাল, প্রভাষক মহিবুল্লাহ ও সঞ্জিব চন্দ্র সাহাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বইয়ের ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেই সাথে সারাবিশ্বে সব ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।







