রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২২:২৭

মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস পালিত

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব

------ইউএনও মাহমুদা কুলসুম মনি

অনলাইন ডেস্ক
সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব
ছবি: মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে ইউএনও মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে র‍্যালি।

মাহবুব আলম লাভলু।।মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সমবায় আন্দোলন দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা সমবায়ের মূল চেতনা ধারণ করে সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়