প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৪:২৮
ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
|আরো খবর
রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিশেষে উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, শিক্ষিত বেকার সমবায় সমিতি ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক আলম খান প্রমুখ।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “সমবায়ের মাধ্যমেই আমাদের দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব। বর্তমান অর্থনৈতিক পরাশক্তি চীন কেবল কৃষিক্ষেত্রে সমবায়ের মাধ্যমে বিপ্লব সাধন করেছে। আমরা যদি সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো সামনে রেখে সমবায়ে এগিয়ে যাই, তবেই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবো।”








