রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৮

চাঁদপুরে দুস্থ ও জটিল রোগীদের মাঝে এমপি মানিকের প্রচেষ্টায় ৪৫ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে দুস্থ ও জটিল রোগীদের মাঝে এমপি মানিকের প্রচেষ্টায় ৪৫ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া—এই সাতটি মারাত্মক ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের একান্ত ব্যক্তিগত ও ঐকান্তিক প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে তাঁর নির্বাচনী এলাকার (চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা) দুস্থ রোগীদের জন্য এই বিশেষ বরাদ্দ আনা হয়েছে। তিনি ব্যক্তিগত উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রীর নিকট অনুরোধ জানিয়ে সরাসরি এই অনুদানের ব্যবস্থা করেন।

এরই ধারাবাহিকতায়, তালিকাভুক্ত ৪৫ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর প্রত্যেকের অনুকূলে ১ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকার চেক সরাসরি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। প্রধান অতিথি নিজ হাতে রোগীদের মাঝে এই অনুদানের চেক বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়