রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২১:০৯

৭ই নভেম্বর উপলক্ষে হাইমচরে উপজেলা বিএনপির বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

গোলাম রাব্বানী শামীম।।
৭ই নভেম্বর উপলক্ষে হাইমচরে উপজেলা বিএনপির বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ
ছবির ক্যাপশন :জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাইমচরে উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি। ছবি : গোলাম রাব্বানী শামীম।

ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে হাইমচর উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগীবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনারায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিশেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। বক্তব্যে তিনি বলেন, “একটি গোষ্ঠী দিবাস্বপ্ন দেখছে যে ‘ওগো আপা’ ডিসেম্বরে ফিরে আসবে। আমরা কি ঘুমিয়ে আছি? তারা এত তাড়াতাড়ি আমাদের সরিয়ে দিতে চায়! আপা ঠিকই আসবে, কিন্তু সরকারই তাকে আনবে। খালেদা জিয়াকে যেখানে (কারাগারে) রাখা হয়েছিল, শেখ হাসিনাকেও ঠিক সেখানে রাখা হবে। আজ থেকে আপনারা সবাই সজাগ থাকুন, যেন কোনোভাবেই আওয়ামী লীগের দোসররা দেশে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে।”

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, মো. বিল্লাল হোসেন আখন ও আব্দুল কুদ্দুছ মেহনতী, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতোয়াল ও মো. আজিজুল হক বাবুল।

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তানভীর গাজী, সিনিয়র সহ-সভাপতি রুবেল দেওয়ান, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শামীমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়