শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪

চাঁদপুর শহরতলীর ৮ এলাকায় শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আব্দুল্লাহ আল মামুন
চাঁদপুর শহরতলীর ৮ এলাকায় শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি : প্রতীকী

বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৩১ অক্টোবর ২০২৬) চাঁদপুর শহরতলীর আটটি এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় বাবুরহাট, খলিশাডুলি, শিলন্দিয়া, পালকান্দি, দাশদী, কল্যাণদী, সেনের দিঘীরপাড় ও মঠখোলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়