প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২০:৫৩
মতলব উত্তরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণশেষে মতলব উত্তর থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু। ছেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজি এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেলের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।আলোচনা সভায় বক্তারা সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিএনপি, উপজেলা ও পৌর যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।








