বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:০৬

মতলব উত্তরে মৎস্য আড়ত থেকে ৩৫ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি
মতলব উত্তরে মৎস্য আড়ত থেকে ৩৫ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পরিচালিত এ যৌথ অভিযানে মৎস্য বিভাগকে সার্বিক সহযোগিতা করে মতলব উত্তর থানা পুলিশ।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন ও ইলিশ সম্পদ সংরক্ষণ নিশ্চিত করতে সরকারঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে আমিরাবাদ মৎস্য আড়তে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে ৩৫ কেজি ইলিশ উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাছ আইন অনুযায়ী স্থানীয় দুটি এতিমখানায় হস্তান্তর করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়