প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২২:০৫
চাঁদপুরে বিশ্ব ডাক দিবস উদযাপিত

চাঁদপুরে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে চাঁদপুর প্রধান ডাকঘরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার এএসএম ফজলুল আমিন, চাঁদপুর উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক মো. ফারুক খান, হাজীগঞ্জ উপ-বিভাগের পরিদর্শক কাঞ্চন সাহা, ডাক জীবন বীমার পরিদর্শক মোবাশ্বেরা আজমিন, চাঁদপুর প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মো. ইসমাইল এবং হাজীগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মোহাম্মদ খোরশেদ আলমসহ ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালিশেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ডাক সেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।







