প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৪১
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে দুজনকে মোটরচালিত ভ্যান বিতরণ

চাঁদপুর জেলা প্রবেশন কার্যালয়ের আওতাধীন 'চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র আয়োজনে স্বাভাবিক জীবনে ফিরে আসা দুই ব্যক্তির মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ করা হয়েছে।
|আরো খবর
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই ভ্যান তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
ভ্যানপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের খুরুমখালী গ্রামের আশ্বাদ খানের ছেলে মো. ফারুক গাজী এবং চাঁদপুর সদর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শিলন্দীয়া গ্রামের কাসিম খানের ছেলে মো. রুবেল খান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিন বাশির, জেলা প্রবেশন অফিসার আশিকুল ইসলাম, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম খান মঞ্জুর এবং নির্বাহী সদস্য আব্দুস সামাদ খান রাজন, আজীবন সদস্য নজরুল ইসলাম স্বপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।







