প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২০:২৭
টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা
সরকারের সব সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে
— আয়েত আলী ভূঁইয়া

শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী ও সদস্য সচিব এহতেশামুল হক।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “বিগত সরকারের আমলের অনিয়ম-দুর্নীতি নিরসনে সরকার কাজ করছে। বর্তমান সরকারের পথচলা মাত্র শুরু হয়েছে; আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচি সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। জনগণের সব সুযোগ-সুবিধা প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আমরা বিএনপিকে ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছি; যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে।”
সাংগঠনিক সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।








