প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২০:৪৩
শায়খ সাইফুল আজম বাবর আজহারী চাঁদপুর আসছেন

তরুণ প্রজন্মের আইডল, মোটিভেশনাল স্পিকার, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের প্রেসিডেন্ট আল্লামা শায়খ সাইফুল আজম আজহারী (মা.জি.আ.) শনিবার (৩ অক্টোবর ২০২৬) চাঁদপুর আসছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ২টায় প্রেসক্লাবের তৃতীয় তলায় এই সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে আরও ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও তরুণ ছাত্র ও যুব সমাজ অংশ নিবেন। সেমিনারে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।








