প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩
সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ সভাপতি এবং বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়াজি। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের এবং কোষাধ্যক্ষ হয়েছেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কচুয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের অধিকার বাস্তবায়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং কল্যাণ নিশ্চিত করাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন।
তাঁরা আরও বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও নাজমুন নাহার বেবীর নির্দেশনার আলোকে শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।
নতুন কমিটি দায়িত্ব নিয়ে কচুয়ার মাধ্যমিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সুধীজন।








