মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:০১

দারুল হিকমাহ হিফজ মাদ্রাসায় পাঁচ হাফেজকে সনদ প্রদান

‎এমরান হোসেন লিটন।।
দারুল হিকমাহ হিফজ মাদ্রাসায় পাঁচ হাফেজকে সনদ প্রদান

ফরিদগঞ্জে দারুল হিকমাহ হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে সনদ প্রদান, সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ চৌরাস্তা সংলগ্ন দারুল হিকমাহ হিফজ মাদ্রাসার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন অতিথিরা।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন ভিপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাচে হাফেজ মাওলানা মুফতি কমর উদ্দিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলাতুলী বাইতুন নাজাত জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আমিনী ও বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম। এ সময় অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মজিবুর রহমান।

‎অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে সনদ প্রদান। অতিথিরা তাদের হাতে সনদ তুলে দিয়ে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে কোরআনের শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।

কোরআন হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থী হলেন হাফেজ তানজিল, হাফেজ হাসিব, হাফেজ শামীম, হাফেজ আব্দুর রহমান ও হাফেজ শাহাদাত ।

‎বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে কোরআন শুধু মুখস্থ করলেই হবে না, এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

‎‎অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, হাফেজ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাঁচ শিক্ষার্থীর সাফল্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়