সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫

মতলবে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন গ্রেপ্তার

মতলব ব্যুরো
মতলবে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন গ্রেপ্তার
আসামি সুমন প্রধান। ছবি : দৈনিক চাঁদপুর কণ্ঠ

মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন প্রধানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রাম থেকে ৩টি জিআর মামলার সাজা পরোয়ানামূলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সুমন প্রধান ওই গ্রামের মো. এবাদুল্যাহ প্রধানিয়ার ছেলে। তার বিরুদ্ধে আদালতে ৫ বছর ৪ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, "গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকসহ মোট ২৫টি মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানে নিজ বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়