প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১
চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়বারের মতো সভাপতি হলেন সাংবাদিক ডলার

মতলব উত্তর উপজেলার ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ১০০ নম্বর চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো মনোনীত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান ডলার। সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।
|আরো খবর
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে অবস্থিত শতবর্ষী এই বিদ্যালয়টিতে তিনি এর আগেও ২০০৮ ও ২০২৩ সালে সভাপতির দায়িত্ব পালন করেন।
সাংবাদিক শামসুজ্জামান ডলার দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি উত্তর রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত আছেন। সামাজিক ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে; তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।








