রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১

ফরিদগঞ্জ পৌর এলাকায় সড়ক বাতির উদ্বোধন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জ পৌর এলাকায় সড়ক বাতির উদ্বোধন

ফরিদগঞ্জ পৌর এলাকার জেলা পরিষদ ডাকবাংলো থেকে ফরিদগঞ্জ চৌরাস্তা (সাবেক কালিরবাজার চৌরাস্তা) পর্যন্ত নতুন করে সংযোগ দেয়া সড়ক বাতির সুইচ অন করে উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ও ৭, ৮নং ওয়ার্ডের পৌর সহায়ক কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সফিয়ান খান, পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক মোশারেফ হোসেন নান্নু, সদস্য সচিব ইমাম হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমুখ।

উদ্বোধনশেষে পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, পৌরবাসীর উন্নয়নে আমরা কাজ করছি। সড়ক বাতি লাগানো শেষে আজ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বাতি লাগানো হবে। এজন্য অবশ্যই পৌরবাসীকে ধৈর্য ধরতে হবে। এছাড়া শহরের বিভিন্ন সড়কের উন্নয়ন কর্মকাণ্ড চলছে। আশা করছি চলমান উন্নয়ন কমর্কাণ্ড অব্যাহত থাকলে এবং ড্রেনেজ সমস্যার সমাধান করলে পৌরবাসী হিসেবে সকলেই উপকৃত হবেন।

এ সময়ে পৌর নাগরিক ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে ধন্যবাদ জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়