শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

হাফেজ্জী হজ কাফেলার আয়োজনে ওমরাহ যাত্রীদের দিকনির্দেশনামূলক সভা

স্টাফ রিপোর্টার।।
হাফেজ্জী হজ কাফেলার আয়োজনে ওমরাহ যাত্রীদের দিকনির্দেশনামূলক সভা

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে হাফেজ্জী হজ কাফেলার নিবন্ধিত যাত্রীদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল হাই আকন্দ বাড়ি প্রাঙ্গণে অবস্থিত আকন্দ বাড়ি হোসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ্জী হজ কাফেলার পরিচালক হাফেজ মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম খাজা আহম্মদ উল্লাহ।

তিনি বলেন, “পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমাদের চারপাশে অনেকেই রয়েছেন, যাদের ওপর হজ ফরজ হওয়া সত্ত্বেও তারা তা আদায় করছেন না।” উপস্থিত ওমরাহ যাত্রীদের উদ্দেশ্যে তিনি সফরকালে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার এবং পবিত্র ভূমিতে প্রতিটি মুহূর্ত ইবাদত-বন্দেগিতে কাটানোর পরামর্শ দেন।

সভায় ওমরাহ পালনের মাসআলা-মাসায়েল ও সফরকালীন বিভিন্ন নিয়মকানুন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুফতি মোহাম্মদ উল্লাহ।

কাফেলার পরিচালক হাফেজ মোহাম্মদ জানে আলম বলেন, “২০১৪ সাল থেকে আমরা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে হজ ও ওমরাহ সেবা দিয়ে আসছি। আমাদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ব্যক্তি পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর চাঁদপুর থেকে ৪০ জনের একটি কাফেলা ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দেবে। তারা ১৪ দিন সেখানে অবস্থান করে দেশে ফিরবেন।”

হাফেজ্জী হজ কাফেলার চাঁদপুর প্রতিনিধি আব্দুল মতিন আকন্দ জানান, ২০২৪ সাল থেকে চাঁদপুরে হাফেজ্জী হজ কাফেলার স্থানীয় কার্যক্রম শুরু হয়েছে। গত তিন বছরে চাঁদপুর থেকে অনেকেই এই কাফেলার মাধ্যমে পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন এবং এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভায় বিগত বছরে এই কাফেলার মাধ্যমে হজ পালনকারী হাফেজ আহমেদ গোলদার ও মো. ওয়ালি উল্লাহ মোল্লা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে জানান, ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সম্পাদন থেকে শুরু করে পুরো সফরে কাফেলার ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল ছিলো।

আলোচনা সভাশেষে কাফেলার যাত্রী ও দেশবাসীর কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি খাজা আহম্মদ উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়