বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:২১

মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হয়ে পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে

---ওসি মো. কামরুল হাসান

মতলব উত্তর ব্যুরো।।
মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হয়ে পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেছেন, “মাদকের মারাত্মক থাবায় তরুণ সমাজ বিপথগামী হয়ে উঠছে। এতে শুধু তাদের নিজেদের ভবিষ্যৎই ধ্বংস হচ্ছে না, বরং পরিবার ও পুরো সমাজজুড়ে অশান্তির সৃষ্টি হচ্ছে। মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। তাই মাদকের বিরুদ্ধে সমাজ থেকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নে মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী র‍্যালি ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের রক্ষায় সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে ওসি আরও বলেন, “বিশেষ করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে তরুণদের মাদক থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাউরি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন আলাল, নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন মোল্লা শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার।

এ সময় ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান কিরণ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল প্রধান ও বিল্লাল হোসেন শান্ত, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেনসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে থানা পুলিশের নেতৃত্ব ও স্থানীয়দের অংশগ্রহণে এলাকায় একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়